বন্দী খাচার পাখি আমি স্বপ্ন হাজার চোখে।
শিকল ভাঙ্গার তাগত নাই তাই মরছি শুধুই কেদে ।
বোবা কান্নার ভাষা আমার কেউ তো বোঝেনা ।
তাই বন্ধ খাঁচার চাবি নিয়ে কেউ তো আসে না ।
খুলে যদি দিতো কেউ এই বন্ধ খাঁচার দ্বার ।
এক নিমিষেই হতাম আমি সাত সমুদ্র পার ।
নদীর ধারে জল ছিটিয়ে করতাম আমি স্নান ।
তারপরেতে উড়ে আমি যেতাম সুন্দরবন
বাঁকা ডালে গাদুলিয়ে গাইতাম অনেক গান
হাজার ফলের সাধ মিটিয়ে তৃপ্ত করতাম প্রাণ ।
হাজার স্বপ্ন চোখে আমার স্বপ্ন নিয়েই বাঁচি ।
বাস্তব শুধু এটাই আমার আমি বন্দি খাঁচার পাখি ।