প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১০, ২০২৬, ৩:০৩ এ.এম
“পাথুরে প্রেম ও প্রার্থনা” এম এইচ রশীদ

আমি কঠিনেরে আলিঙ্গন করিলাম,
কঠিনরেই বাসিলাম ভালো।
তবে ক্ষমিও হে বিধাতা,
এই অধমের নাফরমানি।
পাষাণ হিয়া সঁপিয়াছি যারে,
সে তো বোঝেনি এ ব্যাকুলতা;
বেদনার এই অথই সাগরে,
তুমিই মুছাও সকল নীরবতা।
হৃদয় পোড়ানো এ দীর্ঘশ্বাসে,
জ্বলে পুড়ে সব হলো যে ছাই;
তবুও এ মন তারই পথ চেয়ে,
খোঁজে যারে আজ কোথাও নাহি পাই।
joyprovat.com