মনের পিঞ্জিরায় রেখেছি তোমায়
অতি যত্ন করে।
সেই পিঞ্জিরায় থাকবে তুমি
সারা জীবন ধরে।
স্বাধীন ভাবে থাকবে তুমি
এই পিঞ্জিরার মাঝে।
পাখি কন্যা হয়ে ডাকবে
সকাল সন্ধ্যা সাজে।
এমনটাই কল্পনা করতাম
আমি তোমাকে নিয়ে।
শীতল ঝর্ণা বয়ে যেত
মনের মধ্য দিয়ে।
কত কথা কত কল্পনা
ছিল তোমাকে ঘিরে।
বুঝতে পারতে যদি থাকতে
এই পিঞ্জিরার নীড়ে।
আজ পিঞ্জিরা ঠিকই আছে
পাখি কন্যা নাই।
এখনো খুঁজি পাখি কন্যাকে
যদি দেখা পাই।
ইচ্ছা করে জানতে আমার
কেন ছেড়ে গেলে।
এই পিঞ্জিরা ছেড়ে তুমি
কি সুখ পেলে?