প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১১:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৮, ২০২৬, ১১:৫৪ পি.এম
“দশভূজা” -চন্দনা রানী

বাবার বাড়ি রাজকন্যা আর
পরের ঘরে দাসী,
বিয়ের পরেই স্বামীর সংসার
তাইতো ভালোবাসি।
যেই ঘরেতে জন্ম মোদের
সেই ঘরে অতিথি,
বিধাতার ঐ দারুণ নিয়ম
সুন্দর রীতি-নীতি।
কন্যা রুপে বাবার ঘরে
লক্ষ্মী হয়ে থাকি,
দশভূজা অন্নপূর্ণা
দেইনা মোটেও ফাঁকি।
বাকি জীবনটা পাড় করি
গিয়ে অন্যের ঘরে,
সুখে-দুঃখে, মিলেমিশে
পরকে আপন করে।
joyprovat.com