প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১০:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২৯, ২০২৬, ২:৪৫ এ.এম
“তোমার নামের রোদ্দুর” – কামাল মাহমুদ জয়

হঠাৎ করেই মেঘ কেটে যায় আকাশ-কোণের কোণে,
নতুন করে ইচ্ছেগুলো গল্প বুনে মনে।
আগে তো কেউ বলেনি এমন গভীর করে ডেকে,
হারিয়ে যাওয়ার রাস্তাটা আজ তোমার দিকেই বেঁকে।
তুমি মানেই চেনা রোদদূর, একলা ঘরে আলো,
এই প্রথমবার কাউকে আমার মন ভীষণ ভালবাসলো।
বলতে চাওয়া কথার পিঠে লুকিয়ে থাকা লাজ,
তোমার চোখের সীমানাতে আমার বসবাস আজ।
বুকের ভেতর কেমন যেন চিনচিনে এক সুখ,
চোখ মেললেই দেখতে ইচ্ছে করে তোমার মুখ।
হাতটা ছুঁয়ে দেখার আকুল অবুঝ এক আশ,
নতুন প্রেমের হাওয়াতে আজ উথাল-পাথাল শ্বাস।
joyprovat.com