প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ৯:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৬, ২:২৫ এ.এম
“ডিজিটাল ঘটক” -চন্দনা রানী

বিয়ের ঘটক লাল্টু মিয়া
করছে ঘটকালী,
বৌয়ের সঙ্গে একটা করে
ফ্রি দিচ্ছে শালী।
লেনাদেনা হচ্ছে টা বেশ
পকেট ভর্তি টাকা,
ঘটকালীর টাকা দিয়ে
করেছে বাড়ি পাকা।
রোজ খায় পোলাও মাংস
দামি চালের ভাত,
ঘটকালীর টাকা দেখে
সবার মাথায় হাত ।
হায়রে ঘটক চললি একলা
কোন অজানা পথে,
গুন গুনিয়ে গান বাজিয়ে
সুখের মনের রথে।
joyprovat.com