প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৬, ১:৩৪ এ.এম
“গায়ের মেয়ে ফুল পরি” -তাছলিমা আক্তার মুক্তা

ছোট একটা গায়ের মেয়ের
ফুল পরি তার নাম ,
গায়ের মাঝে ফুল পরি'টার
অনেক অনেক সুনাম ।
ফুল পরি'টা মিষ্টি ভীষণ
সবার থেকে সেরা ,
মায়া ভরা চোখের দৃষ্টি
ভালোবাসায় ঘেরা ।
ভালোবাসে ফুল পাখি আর
ভালোবাসে রাজহাঁস ,
নলক জবা গাছের মতোই
ফুলে ভরা চারপাশ ।
টকর বেলি গন্ধরাজ আর
গাঁদা ফুলের বাহার ,
গায়ের সৌন্দর্য দেখে দেখে
দিনটা কাটে তাঁহার।
ডিঙি নৌকায় ঘুরে ফিরে
ঝিলের জল এসে ,
লালপদ্ম আর সাদা শাপলা
তুলে হেসে হেসে ।
পরির সাথে খেলা করতে
আসলো ব্যাঙের দল ,
ব্যাঙ এসে বায়না ধরছে
খাবে পানি ফল ।
দুজন মিলে ছুটলো এবার
পানি ফলের খুঁজে ,
হঠাৎ করেই বৃষ্টি এলো
দুচোখ খানি বুজে ।
বৃষ্টিতে ভিজা সারা দুপুর
তুলল পানির ফল ,
ফল গুলো সব খেয়ে খেয়ে
বাড়ায় শরীরে বল ।
joyprovat.com