প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৪, ২০২৬, ৯:১৬ পি.এম
গদ্য কবিতা “দৃষ্টির ওপারে “কবি আসাদুজ্জামান খান মুকুল

চোখে সামান্য প্রতিসরিত হলো আলো ,
আর তাতেই আমরা ভেবেছি সব চেনা হয়ে গেছে!
কিন্তু কিছু দূর পেরোতেই হঠাৎই মনে হলো সব দেখা মানেই জানা নয়,
পায়ের তলায় ধুলো উঠে আবার থেমে যায়।
চামড়ার এই মণি দুটো কেবল সামনে থাকা জিনিসটাই দেখে,
গভীরের কোনো সুর সেখানে পৌঁছায় না।
আয়নার সামনে দাঁড়িয়ে নিজের হাসিটা বেশ লাগে,
তবে ,সেই মুখটার ভেতরেই বুঝি অনেক অচেনা লুকিয়ে থাকে।
বুকের সেই জানালা না খুলতে পারলে কি আর মানুষ হওয়া যায়?
নাকি চেনা ক্ষতের পাশ দিয়ে অনায়াসে হেঁটে যাওয়া কেউ।
চারপাশে পরিচয়ের এত আয়োজন,
অথচ নিজের ভেতরের খবরটাই থেকে যায় অজানা।
আমরা সারাদিন মানুষের ভিড়ে থাকি,
কিন্তু নিজের কাছেই পৌঁছাতে পারি না,
সেখানেই হয়তো মানুষ প্রথমবার সত্যিকার অর্থে নিজেকে দেখে।
আর সেই দেখা আর আগের মানুষটাকে একই থাকতে দেয় না।
joyprovat.com