প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১১:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:৩৪ এ.এম
“কাঁঠালগাছে ভূত” -চন্দনা রানী

কাঁঠালগাছে ভূত চড়েছে
বলছে ডেকে খুকি,
চিৎকার করে ভীতু সুরে
ভয়ে ভয়ে দেয় উঁকি।
দেখতে লম্বা সাদা পোশাক
চোখ দুটো যেন তারা,
হাউ মাউ করে কাঁদতে কাঁদতে
হয়েছে দিশেহারা।
দৌড়ে এসে খোকা বলল
ভূত দেখলি তুই কোথায়,
উঁচু ডালে পা-দোলাচ্ছে
তাকিয়ে দেখ সেথায়।
খোকা খুকি ভূত দেখেছে
ভয়ে জড়সড়,
ওরে কে কোথায় আছিস তোরা
গিয়ে তাদের ধর।
রাণীশংকৈল, ঠাকুরগাঁও
joyprovat.com