প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১০:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ৪:০৯ এ.এম
কবিতা “ভাবছি বসে লিখব কি?” কলমে:- জেসমিন আক্তার।

ভাবছি বসে লিখব কি -
মনে উঁকি মারে হাজার কথা।
কলম থেমে থাকে, আর স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ খুঁজে -আর প্রশ্ন তুলে,
কোন অজানা কথা, কোথায় পাই?
লিখবো কি?
আকাশ -নাকি নদী, পাখির কথা নাকি প্রকৃতির কথা নাকি লিখব মানুষের মনে লুকিয়ে থাকা- দুঃখ, কষ্ট, সুখের কথা, নাকি হতাশ?
নাকি লিখব শাড়ির ভাঁজে ভাঁজে স্বপ্ন আঁকা?
নাকি লিখব, প্রথম দেখা -
তোমার আমার মায়াভরা চোখে সেই ভালবাসার কথা।
যে ভালোবাসা সুন্দর -
সকালের মতো সারাদিন মনকে প্রফুল্ল রাখে,
নীরব হৃদয়ে ও নতুন স্বপ্নের ছবি আঁকে,
সেই ভালোবাসা জীবন জুড়ে অনন্তকাল বাঁচে।
ভালোবাসায় সময়ের মতো সীমানা পেরিয়ে হৃদয়ের কথা বলে,
প্রেমের নদী অনন্ত স্রোতে -
দুটি হৃদয়ের কথা কয়।
joyprovat.com