প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১০:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ২:৪৫ এ.এম
কবিতা “নর পশু” -চন্দনা রানী

মানুষরূপী পশু তুমি
এসেছ এ ধরায়,
মনুষ্যত্ব ভুলে গিয়ে
বসেছ রাজসভায়।
সিংহের মতো হিংস্র তুমি
বনে কর রাজত্ব,
তোমার সঙ্গে পশুপাখিরা
কেউ করে না বন্ধুত্ব।
তোমার জন্য দূরে থাকে
সর্বদা আতঙ্ক,
যতই বলো মধুর কথা
তুমি যে কলঙ্ক।
কুকুরের লেজ হয় না সোজা
শুনেছি বারবার,
তেলে-জলে মালিশ করেও
সোজা হয় না আর।
পশুপাখিরা পোষ মানে
মালিকের কথা শুনে,
তুমি এত জঘন্য পশু
হিসেব রাখনি গুণে।
পাপের ঘড়া পূর্ণ হয়েছে
এবার পাবে সাজা,
জোর করে আর কতদিন
সাজবে তুমি রাজা।
ভয় কী তোমার নেই কো মনে
একই ভুল কর বারবার,
এবার পাবে উচিত সাজা
যাবে পরপার।
joyprovat.com