প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১১:০৪ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৮, ২০২৬, ১:১৬ এ.এম
কবিতা “জুলাই মানে” -লেখিকা আদিবা তাবাসসুম

জুলাই মানে আমার ভাইয়ের
রক্তে কেনা দেশ
জুলাই মানে স্বাধীন করা
নতুন বাংলাদেশ।
জুলাই মানে আবু সাইদ
বীর সেনাদের বলি
জুলাই মানে বাংলার বুকে
নতুন ফুলের কলি।
জুলাই মানে স্বৈরাচারহীন
ওঠা নতুন রবি
জুলাই মানে ফিরে দেখা
বীর মুগ্ধদের ছবি।
জুলাই মানে মনে পড়া
বীর সেনাদের মরণ
জুলাই মানে শহীদ দিবস
তাদের স্মৃতিচারণ।
joyprovat.com