একজন পুরুষ কারো বাবা,
কারো স্বামী, কারো স্ত্রী
সে কখনোই ক্লান্ত হয় না,
ক্লান্ত কখন হয় জানেন?
যখন বিপরীত দিক থেকে
কেউ তীরে বিদ্ধ করে তার নরম হৃদয়
সহসাই ক্ষতবিক্ষত হয়ে যায়
তখন তার ক্লান্ত না হয়ে আর উপায় থাকে না!
তখন তার মনের শক্তি কমে আসে,
শরীরটা আর সাঁই দিতে চায় না
বড্ড ভারি লাগে, ক্লান্ত হয়ে নুয়ে পড়তে চায়,
অথচ তার স্ত্রী কিংবা তার প্রিয়সী একটু সমাদরে নরম স্বরে যদি বলে, তুমি কি খেয়েছো? কি খাবে? একটু পাশে বসো, তোমার কি কোনো কারণে মন খারাপ?
তুমি কিচ্ছুটি ভেবো না, কোনো দুঃশ্চিন্তা করো না,
সব ঠিক হয়ে যাবে,
সবসময় আমি তোমার পাশেই আছি।
বিশ্বাস করেন, এই আশ্বাস টুকু তার জন্য বিরাট শক্তি।
পুরুষ তো এটুকুই চায়
তখন তার বুক ভরা সাহস সঞ্চারিত হয়,
তার এই যে একা চলার পথটাকে আর একার মনে হয় না তখন সে ভাবে ওতো আমার পাশেই আছে,
মহানন্দে তার জীবনের সব টুকু সুখ, সাধ আল্লাদ, অবসর
হাসি মুখে সব বিলিয়ে দিয়েও
তাদের সুখী রাখার চেষ্টা করে।
পুরুষ আর কিচ্ছু চায় না,
চায় শুধু দেখতে তার জন্য
তোমার বা তোমাদের হৃদয় ভরা ভালোবাসা,
বাকিটা পথ এই জীবনসংসারের সমস্ত খাটুনি, ধক্কল, ঝড়-ঝঞ্ঝা সব কিছু সামলে নিয়ে, পাহাড় হয়ে একাই আগলে বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকে।।
তবে যার নামে এই স্থুতি গান আমি গাইলাম সেই গান কেবল
একজন দায়িত্ববান সুপুরুষের জন্যই গাইলাম
কোনো কাপুরুষের জন্য নয়।।