প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ১০:১২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৪, ২০২৬, ২:১৯ এ.এম
“আর্তনাদ” -মুহাম্মাদ শরীফুল ইসলাম

পিতা হওয়া কতো খুশির
সেই শুধু জানে,
যার জীবনে পিতা হওয়ার
ভাগ্য সে আনে।
ভাগ্যে যার থাকেনা লেখা
পিতা হওয়ার সুখ,
পেয়েও যখন যায় হারিয়ে
কেঁদে ভাসে বুক।
যখন কেহ স্বপ্ন আঁকে
আসবে তুমি কবে,
কেমন লাগে আসবে বলে
যাও তুমি যবে।
ধরায় তুমি আসবে বলে
কেনো দিলে দেখা,
আবার কেনো চলে গেলে
আমায় রেখে একা।
আশা আমার ভেঙ্গে দিয়ে
কোথায় তুমি গেলে,
বুকে ভরা কষ্ট নিয়ে
ভাসছি আমি ঝিলে।
স্বপ্ন শুধু স্বপ্নই রইলো
পূর্ণ হলো না আর,
এই বিরহের কেমন ব্যথা
বুঝে সে নাই যার।
joyprovat.com