প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৩, ২০২৬, ৮:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৬, ২০২৬, ২:০৬ এ.এম
আমার শহরে আমিই কাঁদি -কবি মো. আব্দুল আলিম

আমার কোনো শখ নেই
আমার শহরে স্বাধীন বলতে কাজের সন্ধান
মানুষের অধিকার আর প্রতিবাদ,
কৃষকের কান্না, ফসলি জমি ডুবে গেছে
নষ্ট ফসলে কৃষকের অঝোর চোখের জল
আমার শহরে আমিই কাঁদি।
আমি রাজা নই, নেই রাজ্যপাট
কৃষক কাঁদলে আমি সহসা কাঁদি
শ্রমে ঘামে কাদা মাটি জলে
মাঠে মাঠে সোনালী ফসল
দূর বহুদূরে সবুজ সমারোহ।
সবার অন্ন জোগায় আমার কৃষক ভাই
কৃষক বাঁচলে বাঁচবে দেশ
কৃষি নির্ভর বাংলাদেশ
আমি কৃষকের ছেলে নুন আনতে পান্তা ফুরোয়
শত সংগ্রাম, ঘাত প্রতিঘাতে অভাব অনটন
জীবনের সমীকরণ জটিল কঠিন সময়ে
আমার শহরে আমিই কাঁদি।
মো. আব্দুল আলিম
কবি ও সাহিত্যিক
পিতাঃ মোহাঃ নজরুল ইসলাম
গ্রামঃ পারচৌকা
ডাকঘরঃ মনাকষা-৬৩৪২
উপজেলাঃ শিবগঞ্জ
জেলাঃ চাঁপাইনবাবগঞ্জ
মোবাইলঃ ০১৭৭৩৩৬৬৫৫২
তাং- ১৬/৬/২০২৬ খ্রিঃ।
joyprovat.com