শিরোনাম: "অতি আপন করে"
কলমে: মোঃ শিবলী নোমান
সিঙ্গাপুর থেকে।
হৃদয়ের সেই গভীর থেকে
যে অনুভূতি আসে।
সে অনুভূতির শীতল পরশ
মনের মাঝে ভাসে।
অনুভূতির সেই প্রভাব যদি
হয় তাকে নিয়ে।
শীতল ঝর্ণা বইতে থাকে
মনের মধ্য দিয়ে।
তখন সে হাঁটলে মনে হয়
ঝর্ণার ছন্দে চলে।
গোপনে সে মনের সাথে
অনেক কথাই বলে।
পাহাড়ের সেই ঝর্ণা দেখলে
মনে শান্তি লাগে।
সে যে আমার বুকের ঝর্ণা
কেউ বলেনি আগে।
বুকের মাঝে ঝর্ণা বয়
সে যদি থাকে।
কল্পনার সেই ঝর্ণার মাঝে
দেখতে পাই তাকে।
ঝর্ণা হয়েই বুকে থেকো
সারা জীবন ধরে।
রাখবো তোমায় বুকের মাঝে
অতি আপন করে।